ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ৫ জুন ২০২২
রংপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি
এস এম সাব্বির আহমেদ ও তানিম আহসান চপল: ফাইল ফটো

এস এম সাব্বির আহমেদকে সভাপতি ও তানিম আহসান চপলকে সাধারণ সম্পাদক করে রংপুর জেলা ছাত্রলীগের ২৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে।  

শনিবার (৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটি অনুমোদন দেন।

নবগঠিত কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মোহাইমিনুল রহমান চৌধুরী মিথুন, মেহেদী আল-হাসান আকাশ, ইয়াসির আরাফাত শুভ, হাসানুল ইসলাম হাসিব, নবীনুর ইসলাম নয়ন, জিল্লুর রহমান অনিক, মেহেদী হাসান জিম, বেলাল হোসেন আপেল, মো. আল-আমিন ইসলাম জয়, মাজহারুল ইসলাম রাকিব, শাকিল মিয়া, মো. সাব্বিরুল ইসলাম সাব্বির, রেজওয়ানুল রহমান হৃদয়, মুর্শেল হক চৌধুরী রক্তিম, যুগ্ম-সাধারণ সম্পাদক: শাহজাহানুর ইসলাম সৌরভ, মো. আক্তারুজ্জামান আপেল, শহিদ সরকার, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, অভিনাশ কুমার, মো. সাদমান সাকিব রিদম, মতিউর রহমান মাহিদ ও রোহান মাহমুদ।

Advertisement

এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন মো. রাব্বি হাসান এবং সোহেল রানা সনি।

নবগঠিত কমিটির সভাপতি এস এম সাব্বির আহমেদ বিগত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সাহিত্য সম্পাদক ও মমিনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক তানিম আহসান চপল বিগত জেলা ছাত্রলীগ কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!