ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবি ভর্তিচ্ছুদের সহায়তায় মাঠে থাকবে ছাত্রলীগ 

ঢাবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:৩২, ২ জুন ২০২২
ঢাবি ভর্তিচ্ছুদের সহায়তায় মাঠে থাকবে ছাত্রলীগ 
মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা। 

ভর্তিচ্ছুদের সহায়তায় মাঠে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এ তথ্য নিশ্চিত করেছে শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। 

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। 

সংবাদ সম্মেলনে বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুদের সহায়তায় বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবার নানান কর্মসূচি হাতে নিয়েছে। 

Advertisement

এসবের মধ্যে রয়েছে-

১. বিভিন্ন পয়েন্টে স্থায়ী ‘শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে’।

২. শিক্ষার্থীদের পরিবহনের সুবিধার্থে বিনামূল্যে ‘জয় বাংলা বাইক সার্ভিস’থাকবে।

৩. ‘অভিভাবক ছাউনি’র মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের বিশ্রামের সুব্যবস্থা করা হবে।

৪. সুপেয় পানির ব্যবস্থা করা হবে।

৫. পরীক্ষা কেন্দ্র পরিচিতির জন্য ক্যাম্পাসে দিক নির্দেশত চিহ্ন ও সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

৬. শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে নেয়ার অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা করা হবে।

৭. শিক্ষার্থী ও তাদের সঙ্গে আগত অভিভাবকের ব্যবহারের জন্য মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হবে।

৮. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ করা হবে।

১০. তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য ‘প্রাথমিক চিকিৎসা কেন্দ্র’ গঠন করা হবে।

১১. মাস্ক, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

১২. প্রয়োজন সাপেক্ষে হল ছাত্রলীগ পরীক্ষার পূর্ব রাতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার সুব্যবস্থা করবে।

আগামীকাল শুক্রবার (৩ জুন) সকাল ১১টা থেকে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। পরীক্ষা চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। গতবারের মতো এবারো ঢাবিসহ দেশের বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে হবে এই ভর্তি পরীক্ষা। 

এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

এবার ঢাবির ভর্তি পরীক্ষায় ২ লাখ ৯০ হাজার ৩৪৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। মোট আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রায় ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ঢাবির ‘গ’ ইউনিটে ৯৩০টি আসনের বিপরীতে লড়বেন ৩০ হাজার ৬৯৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!