ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গ্রামে ঢুকেছে পাগলা শিয়ালের দল, কামড়ে আহত ৭

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৮, ৬ জুন ২০২২
গ্রামে ঢুকেছে পাগলা শিয়ালের দল, কামড়ে আহত ৭
শিয়াল: ফাইল ফটো

নরসিংদীর মাধবদী এলাকায় শিয়ালের কামড়ে অন্তত ৭ ব্যক্তি আহত হয়েছেন। রোববার (৫ জুন) রাতে মাধবদী থানার আমদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বনাইদ গ্রামের রতন মিয়া ও জয়নাল মিয়া, ছেরেন্দা গ্রামের আসমত আলী ও মো. রবিউল, আখালিয়া গ্রামের মজিবুর রহমান, মো. মেহেদী ও মো. ইমন। আহতদের নরসংদীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, একদল পাগলা শিয়াল ইউনিয়নের ছেরেন্দা, বনাইদ ও আখালিয়া গ্রামে প্রবেশ করে রাস্তায় ও বাড়ির আঙিনায় সাতজনকে কামড় দিয়েছে। ৩ মাস আগেও এই শিয়ালের দল এলাকায় ঢুকে ১০ জনকে কামড়ে আহত করে। এসময় বেশ কয়েকজন পালিয়ে প্রাণ বাঁচান।

Advertisement

আমদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু বলেন, শিয়ালের কামড়ের বিষয়টি আমি সকালে শুনতে পাই। সঙ্গে সঙ্গে ইউপি সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। শিয়ালের কামড়ানো নিয়ে আমরা চিন্তিত। কীভাবে এলাকার মানুষকে শিয়ালের আক্রমণ থেকে মুক্ত রাখা যায়, সেই বিষয়টি নিয়ে ব্যবস্থান নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!