[ দেশজুড়ে ]
নরসিংদী কারাগারে হাজতির মৃত্যু
নরসিংদী জেলা কারাগার
নরসিংদী জেলা কারাগারে সুমন মিয়া নামে ২৩ বছর বয়সী এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে তিনি মারা যান।
সুমন নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল বাখন নগর গ্রামের শাজাহান মিয়ার ছেলে। ডাকাতি প্রস্তুতির একটি মামলায় ২০২১ সালের সেপ্টেম্বর মাসে নরসিংদী জেলা কারাগারে আসেন সুমন।
জেলা কারাগারের জেলার আতিকুর রহমান জানান, শুক্রবার দুপুরে হঠাৎ সুমনের বুকে ব্যাথা শুরু হয়। পরে তাকে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!