ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৩, ২০ এপ্রিল ২০২২
নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি

নরসিংদীর ভেলানগরে সড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় সিরাজুল হক সরকার খোকা নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল হক সরকার পলাশ উপজেলার গজারিয়া গ্রামের মৃত আফাজউদ্দিন সরকারের ছেলে ও মাধবদীর সোনার বাংলা মার্কেটের হার্ডওয়ার ব্যবসায়ী।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

নিহতের স্বজন ও পুলিশ জানায়, সন্ধ্যায় মাধবদীর ব্যবসা শেষে বাড়ি ফেরার জন্য ভেলানগর বাসস্ট্যান্ডে নামেন। এ সময় তিনি ভেলানগর বাজার থেকে কেনাকাটা শেষে গ্রামের বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন। ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন ও স্বজনরা হাসপাতালে লাশ শনাক্ত করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!