ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৪, পিকআপচালক গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪১, ১৭ এপ্রিল ২০২২
নরসিংদীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৪, পিকআপচালক গ্রেফতার
পিকআপচালক পিকআপচালক রুবেল মিয়া

নরসিংদীর রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়নে গত শুক্রবার পিকআপের-সিএনজির সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় অভিযুক্ত পিকআপচালক রুবেল মিয়াকে গ্রেফতার করেছে রায়পুরা থানা-পুলিশ। 

শনিবার (১৬এপ্রিল) দুপুরে রায়পুরা আমিরগঞ্জ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ফরিদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিরগঞ্জ ইউনিয়নের পার্শ্ববর্তী শিবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পিকআপচালক রবেল শিবপুর উপজেলার সৈকারচর এলাকার মো. মিলন মিয়ার ছেলে। রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার জানান, পিকআপচালককে গ্রেফতার করে দুপুরেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Advertisement

গত ২৫ মার্চ সকালে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক মহাসড়কে সজল ভূঁইয়া এলপিজি ফিলিং স্টেশনের সামনে ওভারটেক করতে গিয়ে পিকআপের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন। ঘটনার পর থেকেই পিকআপচালক রুবেল মিয়া পলাতক ছিলেন।

নিহতরা হলেন সিএনজি চালক উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে আইন উদ্দিন (৪০), এসএসসি পরীক্ষার্থী একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম উদ্দিন শাকিল (১৮), মির্জানগর ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২), আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর এলাকার জালাল উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫)।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!