হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচদোনা থেকে মোটরসাইকেলে নরসিংদী শহরের ভেলানগরের দিকে আসছিলেন তোফাজ্জল হোসেন ও তার ভাতিজা ইসমাইল। বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন তারা। পরে কাভার্ডভ্যানটি তোফাজ্জল হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত ইসমাইল হোসেনকে স্থানীয় লোকজন উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠান।
নিহত তোফাজ্জল হোসেন নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনার নেহাব গ্রামের জামাল মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ সিআইডিতে কর্মরত ছিলেন।
.png)
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই খোকন কান্তি রুদ্র জানান, দুর্ঘটনার পরপরই দ্রুত কাভার্ডভ্যানটি নিয়ে এর চালক পালিয়ে যায়।