সুপার শপের পরিচালক শাহজাহান সিরাজ বুলবুল জানান, আগুনে সুপার শপের প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, মূল্যবান কসমেটিক সামগ্রী, শিশু খাদ্য, শিশুদের খেলা সামগ্রী, চাল-ডাল-তেল, বিভিন্ন ধরনের পোশাকসহ যাবতীয় মালামাল পুড়ে যায়।
তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ক্ষতি হয়েছে।
.png)