[ দেশজুড়ে ]
চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, ভণ্ড কবিরাজ গ্রেফতার
গ্রেফতারকৃত ভণ্ড কবিরাজ জয়নাল আবেদিন-ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকার সাভারে একটি মাদরাসার চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ভণ্ড কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, রোববার বিভিন্ন সময়ে দেওগাঁও এলাকার দারুস সালাম মাদরাসার চার শিশু শিক্ষার্থীকে একটি বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ৭০ বছর বয়সী ভণ্ড কবিরাজ জয়নাল আবেদিন। পরে ভুক্তভোগী শিশুরা রাতে যার যার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ধর্ষণের চেষ্টার বিষয়টি খুলে বললে রাতেই এক শিশুর পরিবার ভণ্ড কবিরাজ জয়নাল আবেদিনকে প্রধান আসামি করে সাভার মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ দেওগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ওই বৃদ্ধের ৩ ছেলে ৪ মেয়ে এবং ৮-৯জন নাতি-নাতনি রয়েছে। তার এক নাতি ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক।
.png)
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগের মামলায় বৃদ্ধকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!