[ দেশজুড়ে ]
রূপগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একজন নিহত, আহত ৩
সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার ও ট্রাক- ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষের জহির খান নামে সৌদি আরবগামী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার দুপুরে ঐ উপজেলার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের টেংরারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহির খান চাঁদপুরের মতলব থানাধীন গোবিন্দপুরের মুসলিম খানের ছেলে।
.png)
আহতদের বরাত দিয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক জানান, মতলব থেকে সৌদি আরবগামী জহির খান ও ওমানগামী জাহাঙ্গীর দুইজন আত্মীয় নিয়ে একটি প্রাইভেটকারে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের টেংরারটেক এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাদের প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জহির নিহত এবং জাহাঙ্গীর, মিঠু ও কাদির আহত হন।
তিনি আরো জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত ট্রাক-প্রাইভেটকার জব্দ করেছে। এছাড়া আহতদের স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!