ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৫, ১৩ মে ২০২২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ছবি প্রতীকী

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এরা হলেন- মো. মোরশেদ আলম (৪০), মো. মুন্না (২৮) ও আনোয়ারুল আলম অভি (৩০)। 

শুক্রবার সকালে ও বৃহস্পতিবার রাতে রাজধানীর চকবাজার থানার আলীঘাট, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ও যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া দুর্ঘটনার খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

Advertisement

চকবাজার থানার উপ-পরিদর্শক রাজিব কুমার সরকার জানান, মোরশেদ আলম শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে চকবাজারের আলীঘাট মোড়ে একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডেকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সকাল সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঐ সময় মোরশেদ দোকানে দাঁড়িয়ে চা পান করছিলেন। 

নিহতের বড় ভাই খোরশেদ আলম জানান, তার ভাই ফুটপাতে কাঁচামাল বিক্রি করতেন। তিনি স্ত্রী তানিয়া ও একমাত্র মেয়েকে নিয়ে আলীঘাট এলাকায় থাকতেন। 

পুলিশ জানায়, অটোরিকশা চালক শাহ আলমকে আটক করেছে পুলিশ। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে ওয়ারী থানার উপ-পরিদর্শক তাপস জানান, মুন্না নামে এক ব্যক্তি বৃহস্পতিবার রাত পৌনে ৮ টার দিকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে সাইনবোর্ডগামী ঠিকানা পরিবহনের একটি বাসে উঠতে গিয়ে পড়ে যান। বাসটি মুন্নাকে চাপা দিয়ে চলে যায়। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্বার ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকার রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় আনোয়ারুল আলম অভি নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!