ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১২:৩৮, ১৩ মে ২০২২
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত
ফাইল ফটো

রাজধানীর চকবাজারের আলীঘাট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোরশেদ আলম (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই খোরশেদ আলম জানান, তাদের বাড়ি কুমিল্লার বরুরা উপজেলায়। স্ত্রী তানিয়া ও একমাত্র মেয়েকে নিয়ে আলীঘাট এলাকায় থাকতেন মোরশেদ। তিনি কাঁচামালের ব্যবসায়ী ছিলেন।

Advertisement

চকবাজার থানার এসআই রাজিব কুমার সরকার জানান, আলীঘাট মোড়ে চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করছিলেন মোরশেদ। এ সময় ঐ সড়ক দিয়ে শাহ আলম নামে একজন অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে পথচারী মোরশেদের ওপর অটোরিকশা উঠিয়ে দেন তিনি। এতে গুরুতর আহত হন মোরশেদ। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঐ অটোরিকশায় করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, অটোরিকশাচালক শাহ আলমকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!