[ দেশজুড়ে ]
কথা কাটাকাটির জেরে স্ত্রীকে শিলপাটার আঘাতে হত্যা করল স্বামী
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি
গাজীপুরে কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকায় কথা কাটাকাটির জেরে স্বামীর হাতে আঁখি আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর স্বামী আকবর হোসেনকে আটক করেছে পুলিশ।
আঁখি আক্তার ভোলা জেলার রামদাসপুর এলাকায় মহাবুবুর আলমের মেয়ে। তিনি একই উপজেলার রামদাসপুর এলাকার আমির হোসেন ছেলে আকবর হোসেনের স্ত্রী। তারা উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় আনোয়ার হোসেনের বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে পারিবারিকভাবে দুজনের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে তাদের মধ্যে যৌতুক নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে স্বামী স্ত্রীর কথা কাটাকাটির একপর্যায়ে রাতে স্বামী শিলপাটা দিয়ে আঘাত করে। এ সময় স্ত্রী আঁখি আক্তারের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসেন। তার আগেই মারা যান আঁখি। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশসহ স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে।
.png)
কালিয়াকৈর থানার এসআই মনিরুজ্জামান জানান, লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এবং স্বামীকে আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!