ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১২, ২৫ এপ্রিল ২০২২
খুলনায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
আদালতের আদেশ: প্রতীকী ছবি

খুলনায় মনিরা বেগম মিতাকে হত্যার দায়ে স্বামী আব্দুল গফুর মালীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত গফুর ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামের লিয়াকত মালীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement

আদালত সূত্র জানায়, হত্যাকাণ্ডের ৮ বছর আগে গফুর মালীর সঙ্গে নিরালা প্রান্তিকার জামির হোসেনের মেয়ে মনিরা বেগম মিতার বিয়ে হয়। এর মধ্যে এ দম্পতির একটি কন্যা সন্তান জন্ম নেয়। এরপর মেয়ে জানতে পারে স্বামী গফুর মালী মাগুরায় দ্বিতীয় বিয়ে করেছে। এ নিয়ে প্রায় কারণে ও অকারণে মিতাকে মারধর করত স্বামী গফুর মালী।

২০১০ সালের ২৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে মিতা। ওইদিন রাত সাড়ে তিনটার দিকে স্বামী গফুর মালী স্ত্রী মনিরা বেগম মিতাকে পূর্ব পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে। এ ব্যাপারে ওইদিন মৃতের বাবা বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ২০১১ সালের ৫ জানুয়ারি ডুমুরিয়া থানার এসআই শাহাজাহান আসামি গফুর মালীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!