ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মারধর-শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ১৩ এপ্রিল ২০২২
মারধর-শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক
হাসপাতালে বর্ষা বেগমের লাশ, পাশে স্বজনদের আহাজারি। ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে স্ত্রী বর্ষা বেগমকে মারধর ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার ঐ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাঙ্গালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অভিযুক্ত গৃহবধূর স্বামী অন্তর সরকার পলাতক রয়েছে। নিহত বর্ষা বেগম চরসিন্দুর ইউনিয়নের চরখোপি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

নিহতের বাবা আনোয়ার হোসেন জানান, ৭ মাস আগে পারিবারিকভাবে অন্তর সরকারের সঙ্গে বর্ষা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত। এ নিয়ে প্রায়ই বর্ষাকে মারধর করত অন্তর। বুধবার সকালে মারধর করে শ্বাসরোধে হত্যার পর তা আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় সে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

Advertisement

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!