ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মধ্যরাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ১৩ এপ্রিল ২০২২
মধ্যরাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা
নিহতের বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের বাসাইলে মধ্যরাতে ঘরে ঢুকে লিমা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী ট্রাকচালক ওয়াসিমের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঐ উপজেলার কাশিল ইউনিয়নের নথখোলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিমা আক্তার ঐ গ্রামের সৌদি প্রবাসী ময়নাল হোসেনের স্ত্রী। অভিযুক্ত ওয়াসিম একই গ্রামের ফজল মিয়ার ছেলে।

বুধবার দুপুরে বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

Advertisement

পারিবারিক সূত্র জানায়, লিমার স্বামী ময়নাল দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। লিমা তার ৪ বছরের ছেলেকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন। প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে লিমা নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে তার চিৎকারে শ্বশুর জোয়াহের এগিয়ে এলে ঘর থেকে ওয়াসিমকে বের হতে দেখেন। পরে ঘরে ঢুকে লিমার মাথায় রক্ত দেখতে পান। ঐ সময় তার পাশে ইট পড়েছিল। ধারণা করা হচ্ছে- ইট দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পর থেকেই ওয়াসিম পলাতক। পুলিশ একাধিকবার তার বাড়িতে গিয়েও তাকে পায়নি। হত্যাকাণ্ডের কারণ ও অভিযুক্তকে খুঁজছে পুলিশ।

বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ওয়াসিমের বিরুদ্ধে মামলা হয়েছে। ধারণা করা হচ্ছে- পারিবারিক দ্বন্দ্ব অথবা পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!