রোববার (১০ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে রাজশাহী নগরীর রাজাহাতা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হ্যাপি নামে এক প্রতিবেশী পলাতক রয়েছেন। তাকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ।
নিহত নিজামুলের পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে নিজামুল ইসলামের ছোট ছেলে বাড়ির পাশে একটি মাঠে খেলতে যায়। এ সময় অভিযুক্ত হ্যাপির ছেলেও সেখানে খেলা করছিল। ওই দুজনের মধ্যে মারামারি হয়।
.png)
রোববার বিকেলে নিজামুল অভিযুক্ত হ্যাপির কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে নিজামুলের নিজ বাড়ির সামনে বেধড়ক পিটিয়ে আহত করেন। পরে গুরুতর আহত অবস্থায় নিজামুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরপরই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এ সময় তিনি নিজামুলের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে রাজশাহী মহানগর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, খেলাধুলাকে কেন্দ্র করে দুই বাচ্চার মধ্যে ঝামেলা হয়। এরপর অভিভাবকদের মধ্যে ঝগড়া-বিবাদের এক পর্যায়ে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার যেভাবে অভিযোগ দেবে সেভাবে ব্যবস্থা নেয়া হবে।