ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে নির্মম নির্যাতন, আটক ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ১২ জুন ২০২২
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে নির্মম নির্যাতন, আটক ২
ভিডিও থেকে নেয়া ছবি

কক্সবাজার সদরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে নির্মমভাবে মারধরের ঘটনায় আরমান ও রায়হান নামে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (১২ জুন) গভীর রাতে কক্সবাজার সদর খুরুশকুলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মনিরুল গিয়াস।

তিনি বলেন, ঘটনাটি জানার পর রাতেই পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সাঁড়াশি অভিযান চালিয়ে দুজনকে আটক করে। অভিযুক্ত আরেকজনের নাম মোহাম্মদ জামাল। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

গত ৩১ মে বিকেলে আশ্রয়ণ প্রকল্পের বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। শনিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়।

অভিযুক্ত দুইজন আটকমারধরের শিকার তরুণ আব্দুল মোনাফ জানায়, আশ্রয়ণ প্রকল্পে পাওয়া ঘরে আমরা থাকি। ওই দিন বোন মামার বাড়ি যাচ্ছিল। পথে খুরুশকুল মনুপাড়ার জামাল-রায়হানরা বোনকে নোংরা ভাষায় কথা বলে। নোংরা কথা শোনার পর বোন কয়েকবার ফিরে আসতে চাইলে তারা বারবার পথ আটকায়। প্রকল্প থেকে এসব দেখে দৌড়ে আসি আমি। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তারা বোনকে লাঠি দিয়ে আঘাত করে। তখন আমি বোনকে জড়িয়ে ধরি। এ সময় কেন মারছে বা নোংরা কথা কেন বলছে জানতে চাইলে তারা আমাকেও মারধর শুরু করে। 

সে আরও বলে, অনেক মারধর করায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হই। পরে থানায় অভিযোগও করি। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ব্যবস্থা না হওয়ায় উত্ত্যক্তকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা আবার মারধরের হুমকি দিচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!