ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নির্যাতন সহ্য করতে না পেরে প্রাণ দিলেন গৃহবধূ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৮, ১৩ জুন ২০২২
নির্যাতন সহ্য করতে না পেরে প্রাণ দিলেন গৃহবধূ
ফাইল ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলায় মনি আক্তার (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১২ জুন) সকালে জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া বড় বাড়িতে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ বাড়ির মো. আবুল কাসেমের ছেলে শাহ পরানের স্ত্রী।

রোববার (১২ জুন) রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি মারুফ রহমান।

মনি আক্তারের বাবা মঞ্জুরুল হক ভূইয়া বলেন, বিয়ের পর থেকে মাদকাসক্ত স্বামী শাহ পরান প্রায় সময় আমার মেয়েকে মারধর করতেন। এসব নির্যাতন সইতে না পেরে মনি আমাদের বাড়ি ব্রাহ্মণপাড়ায় চলে যায়। পরে তার শ্বশুর ও শাশুড়ি তাকে বুঝিয়ে আবার বাড়ি নিয়ে আসেন। কিছুদিন ভালো থাকলেও আবার নির্যাতন শুরু করেন তার স্বামী। নির্যাতন সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। টের পেয়ে তার স্বামী শাহ পরান ও শ্বশুর-শাশুড়ি মিলে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতালে তার মরদেহ রেখে পালিয়ে যান তারা।

Advertisement

খবর পেয়ে বুড়িচং থানার এসআই আবদুল জব্বার হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তিনি আরো বলেন, আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। আমরা চাই এ ঘটনার পেছনে যারাই জড়িত তাদের বিচার হোক।

ওসি মারুফ রহমান জানান, এ বিষয়ে এখনো কোনো মামলা কিংবা লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!