সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিপোর লম্বা শেডের মাঝখানের একটি পিলারের নিচ থেকে একজনের পায়ের অংশের কিছু পোড়া হাড় উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর সেগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
.png)
৪ জুন রাত ৮টার দিকে ডিপোর লোডিং পয়েন্টের ভেতর আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে রাত পৌনে ১১টার দিকে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে একটি কনটেইনারে থাকা রাসায়নিক থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৮। এছাড়া আহত হয়েছেন দেড় শতাধিক।