ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলে হাসপাতালে, মর্গে বাবার নিথর দেহ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ১৪ জুন ২০২২
ছেলে হাসপাতালে, মর্গে বাবার নিথর দেহ
ফাইল ছবি

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জহিরুল ইসলাম নামে ৫৫ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের ছেলে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহিরুলের বাড়ি তেঁতুলিয়া উপজেলার লোহাকাচি এলাকায়। তার ছেলের নাম এনামুল।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে ঠাকুরগাঁও যাচ্ছিলেন জহিরুল ও এনামুল। পঞ্চগড় শহরের ট্রাক টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জহিরুল নিহত হন।

Advertisement

সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহত এনামুলকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!