ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচণা, এসআই গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৪, ১৪ জুন ২০২২
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচণা, এসআই গ্রেফতার
গ্রেফতারকৃত এসআই মিজানুর রহমান জাবেদ- ফাইল ছবি

নোয়াখালীতে স্ত্রী ফাতেমা আক্তার কলিকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার মামলায় এক উপপরিদর্শককে (এসআই) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত এসআই মিজানুর রহমান জাবেদ সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুরের আবুল কাশেমের ছেলে। সে পুলিশের চট্টগ্রাম জেলা রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত।

সুধারাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে চট্টগ্রামের হালিশহর থানায় মামলা হয়েছে। ঐ মামলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, ২০১৪ সালে মিজানুর রহমান জাবেদের সঙ্গে বিয়ে হয় ফাতেমা আক্তার কলির। তারা চট্টগ্রামের হালিশহরে একটি বাসায় থাকতেন। জাবেদ বদমেজাজি হওয়ায় কারণে-অকারণে স্ত্রীকে মারধর করতেন। এছাড়া বন্ধুর স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক আছে। বিষয়টি নিজের বাবাকে জানায় কলি। ২৫ মার্চ সকালে হালিশহরের শান্তিবাগের ৮নং রোড়ের ভাড়া বাসায় স্বামীর প্ররোচনায় ফাতেমা আক্তার কলি আত্মহত্যা করেন।

নিহতের নানা আব্দুল হক মেম্বার জানান, হাসপাতাল থেকে লাশ আনতে গিয়ে কলির শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। এ ঘটনায় ২৭ মার্চ সকালে নিহতের বাবা আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তার অভিযোগে এসআই জাবেদ ও তার বন্ধুসহ পাঁচজনকে আসামি করে হালিশহর থানায় মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!