ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনে কথা কাটাকাটি, রাতে বিষপানে আত্মহত্যা তরুণের

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৫, ৯ জুন ২০২২
দিনে কথা কাটাকাটি, রাতে বিষপানে আত্মহত্যা তরুণের
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি

প্রেম মানে না ধনী গরিব, প্রেম মানে না জাত ধর্ম। সেই প্রেমের টানে ছুটে প্রেমিকার বাড়িতে গিয়ে বিষপানে মারা গেলেন প্রেমিক আকরাম হোসেন নামে এক তরুণ। বুধবার রাতে ঢাকার ধামরাই উপজেলা বাইশাকান্দা ইউনিয়নের বাঘাইর গ্রামে প্রেমিকার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত আকরাম হোসেন ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের হান্নান মিয়ার ছেলে। আকরামের বাবা সৌদি প্রবাসী। আকরাম একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

আকরামের সঙ্গে ধামরাই বাইশাকান্দা ইউনিয়নের বাঘাইর গ্রামের এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে আকরাম প্রায়ই বাঘাইর এলাকায় তার খালাত ভাই জামিলের বাড়িতে থেকে প্রেমিকার সঙ্গে যোগাযোগ করত।

Advertisement

ধারণা করা হচ্ছে, প্রেমিকার সঙ্গে দিনের বেলায় আকরামের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। সে কারণে রাতে আকরাম বিষপান করেন। এরপর আকরাম মরণ যন্ত্রণায় ছটফট করতে থাকলে আকরামের খালাতো ভাই জামিল ও তার পরিবার তাকে দ্রুত গাড়িতে করে সাভারের গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) তম্ময় সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে সাভারের বিরুলিয়ায় এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধ ও আশুলিয়া থেকে দুই ব্যক্তিসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!