ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামী-শাশুড়ির অত্যাচারে গৃহবধূর বিষপান

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৮, ২৯ এপ্রিল ২০২২
স্বামী-শাশুড়ির অত্যাচারে গৃহবধূর বিষপান
ফুলবাড়ী থানা, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামী-শাশুড়ির অত্যাচারে বিষপানে আত্মহত্যা করেছেন আলো বেগম নামে এক গৃহবধূ। ঘটনার পর অভিযুক্ত দুইজন বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে তাদের আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

শুক্রবার দুপুরে ঐ উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব-ধনিরাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলো বেগম ঐ গ্রামের রাশেদুল হকের স্ত্রী ও এক কন্যাসন্তানের জননী। তার বাবার বাড়ি একই ইউনিয়নের ঘোগারকটি গ্রামে।

জানা গেছে, পাঁচ বছর আগে আলো বেগমের বিয়ে হয় রাশেদুল হকের সঙ্গে। আলো বেগম তার পঞ্চম স্ত্রী। এর আগে, রাশেদুল আরো ৪টি বিয়ে করেছিল। স্বামী-শাশুড়ির নির্যাতনে আগের স্ত্রীরা চলে যায়।

Advertisement

নিহতের পারিবারিক সূত্র জানায়, বিয়ের পর থেকেই আলো বেগম মানসিক, শারীরিকভাবে নির্যাতনের শিকার হচ্ছিলেন স্বামী ও শাশুড়ির কাছে। কিন্তু কন্যাসন্তানের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করতেন। বৃহস্পতিবার শাশুড়ি ছকিনা বেগম ও স্বামী রাশেদুল হকের সঙ্গে ঝগড়া বাধলে সহ্য করতে পারেননি আলো বেগম। শুক্রবার সবার অজান্তে বিষপান করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এরপর আইনি ব্যবস্থা নেব। স্থানীয়রা অভিযুক্ত রাশেদুল হক ও তার মা ছকিনাকে আটক করেছে পুলিশে সোপর্দ করেছে। তাদের কারাগারে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!