ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে প্রবাসী নারীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৭, ২৭ এপ্রিল ২০২২
ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে প্রবাসী নারীর আত্মহত্যা
ফাইল ছবি

রাজধানীর লালবাগের শহিদনগর এলাকায় সৌদি প্রবাসী এক নারী ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম শিফা আক্তার (২৬)।

বুধবার সকাল সাড়ে ১০টায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

শিফার বড় ভাই শামীম বলেন, দুই সপ্তাহ আগে সৌদি আরব থেকে আমার ছোট বোন দেশে এসেছে। গতকাল রাতে খাওয়া শেষে আমরা সবাই যার যার রুমে ঘুমিয়ে পড়ি। সেহরির সময় আমার স্ত্রী অনেক ডাকাডাকি করলেও শিফা দরজা খুলছিল না। দরজা ভেঙে দেখি, আমার বোন গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। তাকে নামিয়ে আমরা থানায় খবর দেই। পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠায়।

আরো পড়ুন> ট্রেনের নিচে ঝাঁপ দিতে যাওয়া মা-সন্তানকে ফিল্মি স্টাইলে বাঁচালেন

Advertisement

তিনি আরো বলেন, আমার বোনের এখনো বিয়ে হয়নি। কী কারণে সে আত্মহত্যা করল বুঝতে পারছি না। বর্তমানে আমরা লালবাগ থানার শহিদনগর এলাকার ৪ নম্বর গলির ৬/৩/এ নম্বর বাসায় ভাড়া থাকি। আমাদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দুধ পাতিল গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফখরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!