ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেসবুকে ছবি দেখে ছেলেকে খুঁজে পেলেন বাবা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ১৪ জুন ২০২২
ফেসবুকে ছবি দেখে ছেলেকে খুঁজে পেলেন বাবা
বাবা ও কাউন্সিলরসহ বাকিদের সঙ্গে কিশোর শুভ রায়- ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুর ঘোড়াঘাট থেকে ফেসবুকে ছবি দেখে ছেলে শুভ রায়কে ফিরে পেয়েছেন খানাসামা উপজেলায় বসবাস করা বাবা মিনাল রায়।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ঘোড়াঘাট পৌর এলাকায় কিশোর শুভ রায়কে অসুস্থ অবস্থায় রাস্তার পাশে শুয়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাকে একটি দোকানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয় তারা। খবর পেয়ে পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. রাহাদ আহমেদ ঘটনাস্থলে যান। পরে শুভ রায়ের ছবি ফেসবুকে পোস্ট করেন। ফেসবুকে পোস্ট দেখে ঐ কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেন শুভ রায়ের বাবা মিনাল রায়। পরে কাউন্সিলার রাহাদ আহমেদ ছেলেকে বাবার হাতে তুলে দেন।

শুভ রায় দিনাজপুরের খানসামা উপজেলার গারপারা গ্রামের মিনাল রায়ের ছেলে। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সোমবার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার কথা বলে সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!