ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাত পোহালেই নরসিংদীর ৩ ইউনিয়নে ভোট

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৭, ১৪ জুন ২০২২
রাত পোহালেই নরসিংদীর ৩ ইউনিয়নে ভোট
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, মনোহরদী

রাত পোহালেই নরসিংদীর মনোহরদী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে এ ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা নির্বাচন অফিস।

মনোহরদী উপজেলার খিদিরপুর, কৃষ্ণপুর ও চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে যাচ্ছে বুধবার। নির্বাচনকে ঘিরে পাড়া-মহল্লা ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে। ভোটাররাও মেতে উঠেছেন প্রার্থীদের দোষ-গুণ বিচারের আলোচনায়। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে হতে যাচ্ছে এখানকার ভোটগ্রহণ। এ কারণে ভোটারদের মাঝে উৎসাহ-উত্তেজনাও বেশি। প্রার্থী-ভোটার সবারই দাবি নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক।

এদিকে মনোহরদী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে র‍্যাব-বিজিবির পাশাপাশি প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার  আবুল কালাম আজাদ।

Advertisement

মনোহরদী উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৭ জন, সংরক্ষিত মেম্বার পদে ৩৪ জন এবং সাধারণ মেম্বার পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!