ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চ্যালেঞ্জ মোকাবিলা করে ভালো নির্বাচনের প্রত্যয় সিইসির

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৬:২৭, ১২ জুন ২০২২
চ্যালেঞ্জ মোকাবিলা করে ভালো নির্বাচনের প্রত্যয় সিইসির
কাজী হাবিবুল আউয়াল- ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী নির্বাচনের সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা ভালো করতে পারবো। আপনারা নির্বাচনের ভেতরের ও বাইরের চ্যালেঞ্জের কথা জানবেন। 

রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপে অংশ হিসেবে নির্বাচন বিশেষজ্ঞদের (সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিব) সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন। কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এদিন বেলা ১১টায় সংলাপ শুরু হয়।

Advertisement

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামীতে আরো ভালো নির্বাচন করার চেষ্টা করবো। সবগুলো নির্বাচন সফল করতে আমরা নানানভাবে চেষ্টা করবো।

সংলাপে যোগ দেন সাবেক সিইসি বিচারপতি মো. আব্দুর রউফ, ড. এ টি এম শামসুল হুদা, কে এম নূরুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ, সাবেক সচিব মোহাম্মদ সাদিক, জেসমিন টুলি ও মো. আবদুল্লাহসহ বেশ কয়েকজন।

উল্লেখ্য, বর্তমান নির্বাচন কমিশন (ইসি) গত মার্চ মাস থেকে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ করে আসছে। এরই ধারাবাহিকতায় কয়েক দফা দেশের বিশিষ্ট শিক্ষাবিদ-বুদ্ধিজীবী ও নাগরিক সমাজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, প্রধান বার্তা সম্পাদক, সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসে ইসি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সিইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!