ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ভোটকে অস্বচ্ছ হতে দেব না: সিইসি

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ২১:৫৭, ৯ জুন ২০২২
ভোটকে অস্বচ্ছ হতে দেব না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল- ফাইল ফটো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটকে অস্বচ্ছ হতে দেব না। ভোটের দিন কোনো অস্বচ্ছতার চেষ্টা করা হলে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপ শেষে সিইসি এসব কথা বলেন। 

সিইসি হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক করতে হবে। সব দলকে দৃঢ়ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

Advertisement

তিনি আরো বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন স্বচ্ছ হবে। নির্বাচন নিয়ে কোনো কূটকৌশল সহ্য করা হবে না।

নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে সিইসি বলেন, নির্বাচনে ইভিএম ব্যবহার করতে চাই। ইভিএম আমাদের জন্য খুবই সুবিধাজনক। ইভিএমে আমি ১০টি ভোট দিতে পারবো না। আগে আইডেন্টিফাইড (শনাক্ত) হতে হবে, পরে বায়োমেট্রিক্স মিলতে হবে। ইভিএমে ভোট হলে আরেকজন ৫০টি ব্যালট ছিনতাই করে ভোট দিতে পারবে না।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/এমআরকে
ট্যাগ: সিইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!