[ দেশজুড়ে ]
স্কুলে যাওয়ার পথে নৌকাডুবিতে প্রাণ গেল ভাইবোনের
ফাইল ছবি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্কুলে যাওয়ার পথে গুজাউড়া হাওরে নৌকা ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুন) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজারের ৯নং সুরমা ইউনিয়নের গুজাউড়া হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- সৌরভ (১০) ও তার বোন তামান্না (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সৌরভ ও তার বোন তামান্না ছোট নৌকায় করে স্কুলে যাচ্ছিল। সে সময় বন্যার কারণে হাওরে প্রবল স্রোতে নৌকাটি উল্টে ডুবে যায়। এতে সৌরভ ও তামান্না নিখোঁজ হয়। পরে স্থানীয়রা ও দোয়ারাবাজার থানা পুলিশ প্রথমে সৌরভের ও পরে তামান্নার মরদেহ উদ্ধার করে।
.png)
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রবল স্রোত থাকায় নৌকা ডুবে ভাই ও বোন নিখোঁজ হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!