ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ঝড়ে নৌকাডুবি, নিখোঁজ ২

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ১৬ মে ২০২২
সিলেটে ঝড়ে নৌকাডুবি, নিখোঁজ ২
খারইল বিলে উদ্ধার অভিযান- ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে ঝড়ে নৌকাডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। রোববার রাতে সদর উপজেলার খারইল বিলে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- ঐ উপজেলার পুটামারা গ্রামের রিফাত আলীর ছেলে আছকন্দর আলী ও রায়েরগাঁওয়ের ইকন্দর আলীর ছেলে রজাখ আলী। সোমবার বিকেল ৩টা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, আছকন্দর আলী ও রজাখ আলী রায়েরগাঁও থেকে কালারুকা যাচ্ছিলেন। হঠাৎ খারইল বিলে তাদের নৌকা ঝড়ের কবলে পড়ে। ঘটনার সময় নৌকায় থাকা বাকি ছয়জন সাঁতার কেটে তীরে উঠলেও ঐ দুইজন নিখোঁজ হন। সোমবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত তাদের সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

Advertisement

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানান, সোমবার সকাল পৌনে ১১টা দিকে নৌকাটি উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!