ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লিবিয়ায় নৌকাডুবিতে নিখোঁজদের বাড়িতে ঈদ উপহার নিয়ে এসপি

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৫, ২৯ এপ্রিল ২০২২
লিবিয়ায় নৌকাডুবিতে নিখোঁজদের বাড়িতে ঈদ উপহার নিয়ে এসপি
নিখোঁজদের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন পুলিশ সুপার  কাজী আশরাফুল আজীম-ছবি ডেইলি বাংলাদেশ

ইতালি যাওয়ার পথে লিবিয়ায় ট্রলার উল্টে নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ এবং বেলাব উপজেলার সররাবাদ গ্রামের নিখোঁজদের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন পুলিশ সুপার  কাজী আশরাফুল আজীম।

বৃহস্পতিবার তাদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। পুলিশ সুপার নিখোঁজদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন  এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি জনাব মো. হাবিবুর রহমান হাবিব।

Advertisement

গত ২৪ মার্চ জেলা পুলিশ, নরসিংদীর আয়োজনে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ বাজারে মানব পাচার রোধে নাগরিক সচেতনতা সভা হয়। সভায় তাদের পরিবারের এই দুর্বিসহ অমানবিকতার কথা প্রকাশ পায়। এরই প্রেক্ষিতে পুলিশ সুপার ঈদের উপহার নিয়ে হাজির হন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!