এ বিষয়ে ঘটনার পাঁচ দিন পর কিশোরীর বাবা বাদী হয়ে একই বাড়ির ভাড়াটিয়া জামালপুরের ইসলামপুর থানার বেপারী পাড়ার রফিক আলী সরদারের ছেলে রিয়াজ হোসেনকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা করেন।
জানা যায়, একই বাড়িতে ভাড়া থাকার সুবাদে অভিযুক্ত রিয়াজ হোসেন প্রায় সময় বাসায় এসে ওই কিশোরীর সঙ্গে কথা বলতো এবং প্রেমের প্রস্তাব দেওয়াসহ কুপ্রস্তাব দিতো। বিষয়টি অবগত করা হলে রিয়াজ কিশোরীর মাকে হুমকি দেন। কয়েক দিন আগে দুই মেয়েকে বাসায় রেখে গ্রামের বাড়িতে ধর্ষণের শিকার কিশোরীর বাবা-মা।
.png)
১০ জুন রাত ৮ টার দিকে অভিযুক্ত রিয়াজ কিশোরীর কাছে পানি খেতে চেয়ে তাদের রুমে দিয়ে আসতে বলেন। কিশোরী পানি নিয়ে অভিযুক্ত রিয়াজের রুমে প্রবেশ করা মাত্র দরজা আটকিয়ে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কিশোরী ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। বিষয়টি বুঝতে পেরে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে দরজা খুলে অতি দ্রুত ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে কিশোরীর বাবা দ্রুত গ্রামের বাড়ি থেকে তল্লাস্থ ভাড়া বাসায় চলে এসে বিস্তারিত জানতে পারেন। স্থানীয়ভাবে একটি মহল একাধিকবার মীমাংসার চেষ্টা করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাত হোসেন জানান, অভিযোগ পেয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় তা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে বলে তিনি জানান।