[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে নাশকতা মামলায় যুবদল নেতা রশু কারাগারে
রশিদুর রহমান রশুকে পাঠানো হচ্ছে কারাগারে: ছবি সংগৃহীত
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল নেতা রশিদুর রহমান রশুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শনিবার (১১ জুন) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এ বিষয়ে তার আইনজীবী শরীফুল ইসলাম শিপলু বলেন, ফতুল্লা থানায় নাশকতার একটি মামলায় রশিদুর রহমান রশুর বিরুদ্ধে পরোয়ানা ছিল। ওই পরোয়ানায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত।
.png)
এর আগে গত ১০ জুন রাতে শহরের মাসদাইর এলাকার বাসার কাছ থেকে রশিদুর রহমান রশুকে গ্রেফতার করে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!