ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধুনটে শ্রমিক দল নেতা আমিনসহ ৩ জন কারাগারে

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ১৫ জুন ২০২২
ধুনটে শ্রমিক দল নেতা আমিনসহ ৩ জন কারাগারে
ধুনট শ্রমিক দলের সভাপতি বনি আমিন

বগুড়ার ধুনটে মদ্যপ অবস্থায় ঘোরাঘুরির সময় উপজেলা শ্রমিক দলের সভাপতি বনি আমিনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত বনি আমিন উপজেলার উল্লাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। অপর দুইজন হলেন- একই গ্রামের মমতাজুর রহমানের ছেলে আব্দুল মান্নান ও মাটিকোড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে রুবেল মাহমুদ।

বুধবার (১৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার গভীর রাতে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মদ্যপ অবস্থায় তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়।

Advertisement

পুলিশ জানায়, পুলিশের একটি দল শহর এলাকায় রাত্রিকালীন টহল দিচ্ছিল। এ সময় রাত সাড়ে ৩টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় বনি আমিন, আব্দুল মান্নান ও রুবেল মদ্যপ অবস্থায় ঘোরাফেরা করছিলেন। অস্বাভাবিক আচরণ করায় তাদের আটক করে পুলিশ। বুধবার সকালে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য সেবন করে মাতলামি করায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!