মঙ্গলবার রাত ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।
মৃত আজাদ আলী উপজেলার গোটিয়া গ্রামের মৃত খাদেম আলীর ছেলে বলে জানা গেছে।
.png)
স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক আহমেদ জানান, নিহত কৃষক আজাদ আলী মঙ্গলবার বিকেলে তার পাটের জমি দেখতে যান। সেখানে সাপের গায়ের উপর পা দিলে তার বাম পায়ে সাপে কামড়ে দেয়। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হয়। পরে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।