মৃতরা হলেন- ঐ উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুরের চাঁন মিয়া সওদাগরের ছেলে শাহপরান সওদাগর ও নবীনগর পৌর শহরের আলমনগর দক্ষিণপাড়ার নৃপেন্দ্র সূত্রধর।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম জানান, দুপুর আড়াইটার দিকে বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে যান শাহপরান সওদাগর। সে সময় বজ্রপাতে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
.png)
তিনি আরো জানান, সকাল সাড়ে ৮ টার দিকে নৃপেন্দ্র সূত্রধর গরুর জন্য বাড়ির পাশের বিলে ঘাষ কাটতে যান। ঐ সময় কোনো বিষধর সাপ তাকে দংশন করে। ঐ সময় চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। কুমিল্লায় নেয়ার পথে কোম্পানীগঞ্জে মারা যান নৃপেন্দ্র।