[ দেশজুড়ে ]
বজ্রপাতে গ্যাসলাইনে ধরলো ভয়াবহ আগুন
ফাইল ছবি
ময়মনসিংহ সদরে বজ্রপাতে গ্যাসলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (৮ জুন) সকালে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (৭ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে মহানগরীর সিকে ঘোষ রোডের ছায়াবানী সিনেমা হলের বিপরীতে স্বপ্ননীড় টাওয়ারের নিচতলায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, মঙ্গলবার (৭ জুন) রাত পৌনে ১টার দিকে বজ্রপাতে প্রথমে গ্যাসলাইনে আগুন লাগে। এ সময় গ্যাসলাইন থেকে স্বপ্ননীড় টাওয়ারের নিচতলার একটি এসিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
.png)
তিনি আরও বলেন, গ্যাসলাইনে লিকেজ ছিল। লিকেজের কারণেই বজ্রপাতের সময় গ্যাস লাইনে এই অগ্নিকাণ্ড ঘটেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!