ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৪, ৮ জুন ২০২২
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

বুধবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!