[ দেশজুড়ে ]
হাঁস নিয়ে ফেরার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বজ্রপাত- ফাইল ছবি
নওগাঁয় বিল থেকে হাঁস নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আয়েন উদ্দীন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের সরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়েন উদ্দীন ঐ গ্রামের মানিক খার ছেলে।
নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের গুটিয়ার বিল থেকে হাঁসের দল নিয়ে বাড়ি ফিরছিলেন কৃষক আয়েন উদ্দীন। পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!