ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বজ্রপাতে মারা গেল ১০ গরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ২০ মে ২০২২
বজ্রপাতে মারা গেল ১০ গরু
বজ্রপাত- ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে পাঁচজন কৃষকের ১০টি গরুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাবিবুর রহমানের দুটি, বুদ্ধুর একটি, আনারুলের একটি, নজরুলের তিনটি ও উজিরের তিটি গরু মারা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখর আলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সারাদিন মাঠে চরানোর পর রাতে বাখর আলী এলাকায় একটি বাগানে গরুগুলো রাখেন কৃষকরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। ঐ সময় বজ্রপাতে ১০টি গরু মারা যায়।

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, বজ্রপাতে আটটি গাভী ও দুটি বাছুরের মৃত্যু হয়েছে। যাদের গরু মারা গেছে তাদের তালিকা করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!