ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৬, ১৯ মে ২০২২
সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের
ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুন্দর পাহাড়ি গ্রামে বাদাম তোলার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৪ জন।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহত এবং আহতদের নাম পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে সুন্দর পাহাড়ি গ্রামে বাদাম ক্ষেতে বাদাম তুলছিলেন কৃষকরা। দুপুরের দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে কৃষকরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে তিনজন মারা যান। সঙ্গে থাকা আরো ৪ জন গুরুতর আহত হন।

ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, নিহত ও আহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!