[ দেশজুড়ে ]
বজ্রপাতে কান ফেটে রক্তপাত, স্কুলছাত্রের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বান্দুকগ্রামে বজ্রপাতে মো. হুসাইন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হুসাইন বোয়ালমারীর বান্দুকগ্রামের মো. উকিল শেখের ছেলে এবং স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
বোয়ালমারীর ময়না ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাচ্চু মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হুসাইন বৃষ্টিতে গোসল করে পুকুরে যাওয়ার পরে সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। তার কান ফেটে রক্ত পড়তে থাকে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল হতেই ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে ফরিদপুরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুপুরের পর হতে বৃষ্টি বাড়তে থাকে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!