ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুতুবদিয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ৪ মে ২০২২
কুতুবদিয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু 
ফাইল ছবি

কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে মোহাম্মদ আতিক নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউপির চাঁদের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আতিক ওই এলাকার মোহাম্মদ ইউসুফের ছেলে। তিনি পেশায় একজন জেলে।

জানা গেছে, সকালে সাগরে মাছ ধরতে ট্রলারে ওঠার জন্য বাড়ি থেকে বের হন আতিক। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। উত্তর ধুরুং ইউনিয়নের চাঁদের ঘোনা সংলগ্ন বেড়িবাঁধ পার হওয়ার সময় বজ্রপাতে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার জানান, সকালে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চাঁদের ঘোনা এলাকায় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগের দিন বিকেলে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায় বজ্রপাতে এক লবণচাষির মৃত্যু এবং আরেকজন আহত হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!