[ দেশজুড়ে ]
পাবনায় বজ্রপাতে যুবকের মৃত্যু
ফাইল ছবি
পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে তোজাম হোসেন শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউপির চরগড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোজাম হোসেন শেখ চরগড়গড়ি গ্রামের আলহাজ্ব মোড় এলাকার মছো হোসেনের ছেলে। তিনি পেশায় কৃষি কাজ করতেন।
ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মিলন হোসেন বজ্রপাতে তোজাম হোসেন শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
চরগড়গড়ি গ্রামের আব্দুল মান্নান জানান, তোজাম হোসেন শেখ শুক্রবার বিকেলে তার সবজির জমিতে সার দিতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!