[ দেশজুড়ে ]
মাছের ঘেরে হঠাৎ বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩
ফাইল ছবি
সাতক্ষীরায় মাছের ঘেরে হঠাৎ বজ্রপাতে ফারুক হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিন জন।
রোববার সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউপির খেজুরডাঙ্গা গ্রামের একটি মাছের ঘেরে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
মৃত ফারুক হোসেন খেজুরডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
.png)
লাবসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আলিম জানান, সকাল থেকে একটি মাছের ঘেরে মাটি কাটার কাজ চলছিল। ৮টার দিকে বৃষ্টি শুরু হয় এ সময় হঠাৎ বজ্রপাতে কৃষক ফারুক মারা যান। তার সঙ্গে থাকা আরো তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!