ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ৭৫০ লিটার সয়াবিন তেল জব্দ, লাখ টাকা জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ১১ মে ২০২২
সাতক্ষীরায় ৭৫০ লিটার সয়াবিন তেল জব্দ, লাখ টাকা জরিমানা
জব্দকৃত সয়াবিন তেল- ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার সাকার মোড়ের একটি ডিপার্টমেন্টাল স্টোর ও সুলতানপুর বড়বাজারে অভিযান চালিয়ে ৭৫০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ ঘটনায় দুটি প্রতিষ্ঠানের মালিকদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে সংস্থাটির জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সাতক্ষীরাজেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল হোসেন জানান, সাতক্ষীরা-মাছখোলা রোডের শারমিন ডিপার্টমেন্টাল স্টোরে সয়াবিন তেল মজুদ রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্টোরের ভেতরের কক্ষ থেকে আগের দামের ৩৫ কার্টন সয়াবিন তেল জব্দ করা হয়। এর মধ্যে ২০ কার্টন ৫ লিটারের ও ১৫ কাটর্ন ১ লিটারের বোতল তেল রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় শারমিন ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ইয়াসিন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

তিনি আরো জানান, সুলতানপুর বড়বাজারে মেসার্স নুরানী স্টোরে দ্বিতীয় ধাপে অভিযান চালিয়ে ২৭০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। একই অভিযোগে স্টোরের মালিক মুরাদ হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে সব তেল বোতলের গায়ের দামে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!