সোমবার রাত ৮টায় তাহেরপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাজারপাড়া গোডাউন মোড়ে অভিযান চালিয়ে এ তেল জব্দ করা হয়। এ সময় গুদামের মালিক শহিদুল ইসলাম স্বপনকে (৪০) আটক করা হয়েছে।
স্বপন বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের চৌখালী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
.png)
তেল উদ্ধারের অভিযানে অংশ নেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারের আলম ও বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারের আলম জানান, গুদামে ১০০ ব্যারেল তেল পাওয়া গেছে। প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে তেল আছে। মোট তেলের পরিমাণ ২০ হাজার ৪০০ লিটার। এর মধ্যে কিছু সরিষার তেল আছে। বাকিগুলো সয়াবিন তেল।
তিনি আরো জানান, অসৎ উদ্দেশ্যে তেল মজুত করে রাখায় গুদামের মালিক শহিদুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বাগমারা থানায় একটি মামলা করা হবে।