ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ১০ টন সয়াবিন তেল জব্দ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ১১ মে ২০২২
সিলেটে ১০ টন সয়াবিন তেল জব্দ
সয়াবিন তেল- ফাইল ছবি

সিলেট নগরীর পাইকারি বাজার কালিঘাট ও কাজির বাজারে পৃথকভাবে গুদামজাত করা অবস্থায় ১০ টন সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার ও বুধবার সংস্থাটির সিলেট জেলা কার্যালয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব তেল জব্দ করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মঙ্গলবার কালিঘাটের মাহের ব্রাদার্স নামে একটি দোকানের গুদাম থেকে মজুতকৃত ৫ টন সয়াবিন তেল জব্দ করা হয়। পরে সেই তেল আগের দামে ক্রেতাদের কাছে বিক্রি ও মাহের ব্রাদার্সকে জরিমানা করা হয়। এছাড়া বুধবার কাজির বাজারে একটি বাসায় অবৈধভাবে গুদামজাত করা অবস্থায় আরো ৫ টন সয়াবিন তেল জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফখরুল ইসলাম জানান, কিছু অসাধু ব্যবসায়ী আগের দামে কেনা সয়াবিন তেল বাড়তি দামে বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন। অভিযান চালিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে দুটি গুদামে মজুত করে রাখা ১০ টন সয়াবিন তেল জব্দ করা হয়।

Advertisement

জনগণের স্বার্থে এ অভিযান অব্যাহত রাখার কথাও বলেন ভোক্তা অধিকারের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!