ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে ১৩৭৪৬ লিটার সয়াবিন তেল উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ১১ মে ২০২২
ঝালকাঠিতে ১৩৭৪৬ লিটার সয়াবিন তেল উদ্ধার
সয়াবিন তেল- ফাইল ছবি

ঝালকাঠিতে একটি গুদাম থেকে ১৩ হাজার ৭৪৬ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার সকালে সদরের আড়তদার পট্টিতে অভিযান চালিয়ে ব্যবসায়ী বিকাশ কুন্ডু’র গুদাম থেকে এসব তেল উদ্ধার করা হয়েছে।

এ সময় অবৈধভাবে সয়াবিন তেল মজুত রাখায় ঐ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং উদ্ধারকৃত বোতলজাত সয়াবিন তেল ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানি দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, আগের দামে ২০০ লিটার সয়াবিন তেল ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে। অভিযানের খবর পেয়ে কিছু অসাধু ব্যবসায়ী দোকান ও গোডাউন বন্ধ করে পালিয়েছে। বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!